বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে

গৌরক্ষ নাথ মন্দিরে ৩দিন ব্যাপী মেলা শুরু

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও থেকে প্রায় ৬০ কিঃমি পশ্চিমে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে একটি জনশুন্য এলাকায় প্রায় ৫’শ বছর আগে অবস্থিত এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির। প্রতিবছরের ন্যায় শিব চতুর্দশী উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে।

রবিবার সন্ধ্যায় গৌরক্ষনাথ মন্দির কমিটির সভাপতি কাশী নাথ দাসাধীকারীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁ জেলা আওয়ামীলীগের  সম্পাদক দীপক কুমার রায় ও ভারতের সাবেক এম,এল,এ প্রনব কুমার নাথ। বক্তব্য রাখেন জেলা পূজা  উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, এ্যাডঃ অতুল চন্দ্র রায়, ছবিকান্ত দেব, সঞ্চালনায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক সাধন বসাক।

বক্তারা বলেন, প্রাচীন যুগের নিদর্শন হিসাবে এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির টি অবহেলিত অবস্থায় রয়েছে। এই মন্দিরের নামে কাগজ কলমে  প্রায় ২৭ একর জমি রয়েছে। বর্তমানে ৮-৯ একর জমি মন্দিরের দখলে আছে। বাকী জমিগুলো বেদখল রয়েছে। এই মন্দিরের নামে এত সম্পদ থাকা সত্ত্বেও নেই সংস্কারের উদ্যোগ।

জেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, নেকমরদ থেকে গৌরক্ষনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটি পাকা করণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতের উরিষ্যা থেকে আাসা দর্শনার্থী শিবনাথ মোহন্ত মহারাজ গৌরক্ষ্য নাথের জন্মের ইতিহাস বিস্তারিত আলোচনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102