বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

রাঙ্গামাটিতে

কাপ্তাই লেকের পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু

তৌসিফ মান্নান, রাঙ্গামাটি:
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

জয়পুরহাট থেকে রাঙ্গামাটিতে তীর্থ ভ্রমণে এসে বোট ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আরও তিন জন আহত রয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে
পুষ্প রাণী (৭০), ও হেনা রানী (৫৫) নামে দুজনের মৃত্যু হয় । এ ঘটনায় তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন মীনা রাণী বর্মন (৪৫), নমিতা বর্মন (৩৫), সতীন্দ্র মন্ডল (৬০)।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর মৃতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোট ডুবির ঘটনায় আমাদের কাছে ৫ জনকে আনা হয়েছিলো। তার মধ্যে পুষ্প রাণী (৭০), ও হেনা রানী (৫৫) নামে দুইজন হাসপাতালে আনার পূর্বে মারা যায় আর বাকি তিন জনের চিকিৎসা চলছে। এক জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রীপন বর্মণ বলেন, আমরা জয়পুরহাট থেকে ৫৪ জনের একটি টিম তীর্থ যাত্রার উদ্যেশে বের হয়েছি। আমরা চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঘুরে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে ঘুরতে এসেছিলাম।

তিনি আরও বলেন, আমরা কাপ্তাই হ্রদে ঘুরতে বের হলে সারাদিন ঘুরে ফেরার পথে হঠাৎ বোটের সাথে কিসের যেনো ধাক্কা লেগে বোট ফেটে এতে পানি উঠতে থাকে। পরে আশপাশের বোট এসে আমাদেরকে উদ্ধার করে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় পর্যটক বাহি একটি বোট ডুবে যায় এবং এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয় এবং শিশুসহ অন্য ৫৯ জনকে উদ্ধার করা হয়। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য খুব শীঘ্রই বোট চালকদের নিয়ে বৈঠকে বসার কথা জানান জেলা প্রশাসক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102