মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

ইউক্রেনকে আরও সহায়তার অঙ্গীকার মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভ সফর করেছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক বছর পূূর্তির প্রাক্কালে প্রথমবারের মতো কিয়েভে উপস্থিত হন বাইডেন।

হোয়াইট হাউস থেকে বাইডেনের কিয়েভ সফর উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার অঙ্গীকার করেন তিনি। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসনের বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে বিশ্ব। এমন সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আজ আমি কিয়েভে এসেছি। একইসঙ্গে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের অটল এবং অবিচল অঙ্গীকারের বিষয়ে আশ্বস্ত করেছি।’

আরো বলা হয়, ‘এক বছর আগে যখন পুতিন তার আগ্রাসন শুরু করেন তখন ভেবেছিলেন ইউক্রেন দুর্বল এবং পশ্চিমারা বিভক্ত। তিনি ভেবেছিলেন আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছেন তিনি।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে যে বাড়তি ৫০ কোটি ডলারের সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছেন, বিবৃতিতে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এর আওতায় ইউক্রেনকে আরো কিছু হিমার্স রকেট লঞ্চার দেওয়া হবে। এগুলো দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এমন ধরনের রকেট লঞ্চার। এগুলো দিয়ে একেবারে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ধরনের জিএমএলআরএস বোমা ছোড়া যায়। এই লঞ্চার দিয়ে ৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুর একেবারে কয়েক মিটারের মধ্যে রকেট হামলা চালানো সম্ভব।

ইউনিভার্সিটি অব বাথের একজন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ন্যাটোর সাবেক বিশ্লেষক ড. প্যাট্রিক বারি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের এই সফর দেখে মনে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সমর্থন দিয়ে যেতে তারা প্রস্তুত।

এরই মধ্যে ইউক্রেন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে তিনদিনের আনুষ্ঠানিক সফর শুরু করতে ফিরে গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102