শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

চ্যারিটির জন্য মাউন্ট স্নোডেন জয় করলেন রেজোয়ানসহ সহকর্মীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্ক : চ্যারিটির জন্য ৩৬০০ হাজার ফুট উচ্চতার চ্যালেঞ্জ জয় করলেন সিলেটের  রেজোয়ান আলী কয়েছ সহ ২৫জন।বালাগঞ্জ উপজেলার  দেওয়ানবাজার ইউনিয়নে’র শিওরখাল গ্রামের সামাজসেবক ও মানবাধিকার কর্মী রেজোয়ান আলী কয়েছ, স্ব-পরিবারে বসবাস করেন লন্ডনে। বিলেতে থেকেও কখনো ভুলতে পারেননি প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে। মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সুনামগঞ্জে একটি মানবিক হাসপাতাল অবিরত রাখার সহযোগিতায় ও পল্লী অঞ্চলের অসহায় গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবার সহযোগিতার জন্য রেজওয়ান আলী কয়েছ, রোরাল ডেভেলপমেন্ট (RDF) এর কর্মী তালহা চৌধুরী সহ ২৫ জনের একটি দল ৩৬০০ ফুট উচ্চতার চ্যালেঞ্জ জয় করেছেন। শনিবার বৃটেনের  দ্বিতীয় উঁচু পাহাড় মাউন্ট স্নোডেন এর প্রায় ৩৬০০ ফুট উচ্চতা পায়ে হেটে পাহাড় এর চুড়ায় আরোহন করেন উঠেন। তালহা চৌধুরী একজন সাবেক সাইন্টিস্ট, তিনি সিলেটের জগন্নাথপুর উপজেলার পাটলী চান্দপুর গ্রামে কৃতিসন্তান। তিনি সবসময় অসহায় দরিদ্র মানুষের সহায়তার জন্য এভাবেই UK এর সর্বোচ্চ উচ্চ পাহাড় (Ben Nevis) প্রায় ৪০০০ ফিট উচ্চতা সহ  আরও অনেক চেলেঞ্জ জয় করেছেন। তিনি RDF Maternity Hospital সহ আরো অন্যান্য সংস্থা টিকিয়ে রাখতে অবিরাম সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন। সমাজকর্মী রেজোয়ান আলী কয়েছ বলেন, আমি মানবতার সেবায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কয়েছ আরো বলেন, এধরণের একটি মানবিক হাসপাতাল চালিয়ে যাওয়ার জন্য, চেলেঞ্জ জয়ের সম্পূর্ণ  টাকা সুনামগঞ্জের সেই হাসপাতালে ব্যয় করা হবে। যাহা দুস্ত ও অসহায় রোগীদের বিশেষ করে গর্ভকালীন সময়ে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হবে। চ্যালেঞ্জটিতে রেজওয়ান আলী কয়েছের সাথে ছিলেন-  রফি মিয়া, মোহাম্মদ আলী, ইকবাল হছেইন, সাহেদ মিয়া (লুতফুর) নজরুল ইসলাম, ইকবাল হোসেইন, রায়হান উদ্দিন, জাকির মিয়া, মোহাম্মদ হামজা, সাফওয়ান, নিয়াজ, আবু ইব্রাহিমসহ অন্যান্যরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102