মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে

নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধান্জলী

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী শেষে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে ১৫ আগষ্ট ঘাতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পলাতক ঘাতকদের দেশে এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, সদর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, এফবিসিসিআই’র পরিচালক সজীব রঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসন, তাহিরপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমর কর, জেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সেন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, আজাদুল ইসলাম রতনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দলীয় প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গির কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান জেলা নেতৃবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102