ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।


আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
নিউজ/এম.এস.এম
















