মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ব্যাংক খাতে কমেছে ১৪৭১২ কোটি টাকার খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ঋণ খেলাপি কমেছে ১৪ হাজার ৭১২ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক শ্রেণিকৃত ঋণ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সূত্রে জানানো হয়, ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণ ছিল ১ লাখ ২৭ হাজার ৫১৬ কোটি টাকা। ডিসেম্বরে যা নেমেছে ১ লাখ ১২ হাজার ৮০৩ কোটি টাকায়। ডিসেম্বর ২০২২ হিসাবের ভিত্তিতে শ্রেণিকৃত ঋণের ৭ দশমিক ছয় তিন শতাংশ ছিল খেলাপি তালিকায়।

আরো জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর মেয়াদে ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৪১ হাজার ৫৮৮ কোটি টাকা। তবে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমেছে ১৩ হাজার ৭৩৯ কোটি টাকা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102