মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

রোমান্টিক ছবি পোস্ট করে

কী বার্তা দিলেন পূজা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

অভিনয়ের পাশাপাশি ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন সময় এ কথা অকপটেই স্বীকার করেছেন তিনি। এ কারণে বিদেশে শুটিংয়ে ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে থাকেন এই চিত্রনায়িকা। আর শুটিংয়ে ফাঁকে তিনি ঘুরে বেড়ান ঐতিহাসিক ও মনোরম নানা লোকেশনে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে পূজা চেরির ফেসবুকে।

তারই ধারাবাহিকতায় এবার পূজাকে পাওয়া গেল সমুদ্র সৈকতে। সাগর আর আকাশের রঙয়ে (নীল) মিশে গেলেন তিনি। আজ রোববার পূজা তার ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে এই শিল্পীকে দেখা যায়, মনের আনন্দে সাগরপানে চেয়ে আছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন- ‘আমার সকল নজর ভালোর দিকে।’ কথাগুলো কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা জানা যায়নি। তবে তার কথায় স্পষ্ট, ভালোর সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভাবনা-চিন্তা ভালো হলে, সব কিছুই ভালো ভাবে মানুষ গ্রহণ করবে। আর মন্দ ভাবনা মনকে গ্রাস করে নেয় খারাপের দিকে।

এদিকে, পূজার চেরির প্রকাশিত ছবিগুলো কোথায় ও কবে তোলা তা নিশ্চিত করেননি এই শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, গত বছরের শেষ দিকে একটি ওয়েব ফিল্মের কাজে ব্যাংককে গিয়েছিলেন তিনি। ছবিগুলো হয়তো সেসময়ের।

বর্তমানে পূজা চেরি স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন বছর এখনো নতুন কোনো সিনেমার কাজ শুরু করেননি তিনি। তবে খুব শিগগিরই আসবে নতুন কাজের ঘোষণা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102