মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ যে, ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন কমলা হ্যারিস। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি।

কমলা বলেন, পুতিন যদি মনে করেন যে, সে ইউকেন যুদ্ধে বিজয়ী হবে তবে এটি তার ভুল ধারণা। কমলা আরও বলেন, সময় এখন রাশিয়ার অনুকূলে পক্ষে না।

তবে পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, কিয়েভে কোনো প্রকার মানবতা লঙ্ঘন করেনি মস্কো।

সম্মেলনে কমলা হ্যারিস বলেন, আমরা প্রমাণ ও দলিলাদি যাচাই-বাছাই করে দেখেছি। এতে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, ইউক্রেনে মানবতা লঙ্ঘন করেছে রাশিয়া।

এ সময় আন্তর্জাতিকভাবে মস্কোর অপরাধ তদন্তের কথাও জানান কমলা হ্যারিস। আর কিয়েভকে অবিরত সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

প্রসঙ্গত, জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টও অংশ নিয়েছেন এতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমালোচনা করছেন পশ্চিমা নেতারা।

এদিকে চীনও অংশ নিয়েছে এ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন নিয়ে দেশটির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102