বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বেগুনের মালাইকারি

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

মালাইকারির নাম শুনলে জিভে পানি চলে আসে অনেকেরই। চিংড়ির মালাইকারি কিংবা ডিমের মালাইকারি অনেক তো খেয়েছেন, বেগুনের মালাইকারি কখনো খেয়েছেন কি? বেগুন দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এই পদ। এটি খাওয়া যাবে পোলাও, খিচুড়ি ইত্যাদির সঙ্গে। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-

তৈরি করতে যা লাগবে

বেগুন (মাঝখানে চিড়ে নেয়া)-৪টি

হলুদ-আধা চা চামচ

লবণ-১ চা চামচ

মরিচের গুঁড়া-আধা চা চামচ

ধনিয়া গুঁড়া-আধ চা চামচ

রসুন বাটা-১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

টক দই-আধা কাপ

পোস্ত দানা বাটা-২ টেবিল চামচ

নারিকেলের দুধ-১ কাপ

কাঁচা মরিচ- ৫/৬টি

তেল- আধা কাপ

ধনেপাতা কুচি- আধা কাপ

তেঁতুলের ঘন রস- ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন

বেগুনগুলোতে হলুদ ও লবণ মেখে তেলে হালকা ভেজে তুলে নিন। এবার সেই তেলে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে ভাজা বেগুন দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পরে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় তেঁতুলের রস ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102