মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

নুসরাতকে মিকা

এমন এমপি প্রথমবার দেখলাম

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাটের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী মিকা সিং। সেখানেই সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী সংসদ নুসরাত জাহান। আর সেখানেই টলিপাড়ার অভিনেত্রীকে নিয়ে বড়সড় কথা বলে ফেললেন মিকা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদন থেকে জানা যায়, এদিন সংগীতশিল্পীর অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল গোটা বসিরহাট। উল্লাস, হাততালি, চতুর্দিকে সিটির আওয়াজে একেবারে জমে উঠেছিল শো। একের পর এক সুপারহিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও গাইছিলেন মিকা। কারণ, বাংলাতেও তার হিট গানের সংখ্যা কম নয়। মিকার সুরে গোটা বসিরহাট তখন মাতোয়ারা।

বসিরহাটের মানুষদের ভিড়ে মিশে গিয়ে আর পাঁচজনের মতোই নেচে মাত করলেন সংসদ নুসরাত। গানের তালে ড্যান্স স্টেপ শেখালেন, শিখলেনও। নজর এড়ায়নি গায়কের। এরপরই মিকা তার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড..’ বাংলা গানে সংসদ-অভিনেত্রীকে নাচতে বললেন। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে আর কোমর না দুলিয়ে থাকতে পারেননি।

নুসরাতকে দেখে মিকার মন্তব্য, ‘প্রথম এমন সংসদ দেখলাম, যে এতটা ফিট।’ যদিও সেই ছবি-ভিডিও ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেত্রীকে। তবে বরাবরই সমালোচনাকে থোড়াই কেয়ার করেন নুসরাত জাহান। নিজেই সেই ভিডিও পোস্ট করে মিকা সিংকে বসিরহাটে এমন শোয়ের জন্য ধন্যবাদ জানান। ভালোবাসা জানান বসিরহাটের মানুষকেও।

উল্লেখ্য, স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন নুসরাত জাহান। কাজের পাশাপাশি শরীরচর্চায় ঘাম ঝরান নিয়মিত। সম্প্রতি স্বামী যশের সঙ্গে নতুন সিনেমা ঘোষণা করেন নায়িকা। সিনেমার নাম ‘শিকার’। যে সিনেমাতে যশ-নুসরাতের পাশাপাশি দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিং।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102