শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ছাতকে সংবর্ধনা সভায় মুহিবুর রহমান মানিক এমপি

পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে স্কুল এবং ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করা হবে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষার মান উচ্চতায় নিয়ে যেতে সরকার বহুমুখী কার্যক্রম গ্রহন করেছে। সাধারন শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা হচ্ছে আধুনিক ভবন। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার কোন বিকল্প নেই। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে স্কুল এবং প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করা হবে। বৃহস্পতিবার সকালে ছাতকের নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
এক দাবীর প্রেক্ষিতে তিনি এ বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তর, বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেয়ার ঘোষনা দেন। এ ছাড়া শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ সকল দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এমপি মানিক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর হমমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মাসুক মিয়া, এড. আশিক মিয়া প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ। সভায় সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সায়েরা বেগম তালুকদার। এসময় হাজী রইছ আলী, সাবেক চেয়ারম্যান হাজী জুবেদ আলী, হাজী নুরু মিয়া তালুকদার, হাজী সুরুজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর লাল, অবসরপ্রাপ্ত উদ্ভিব সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব সালেহ আহমদ, হাজী আকবর আলী,  সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যার ইন্তাজ আলী, ইমতিয়াজ মেম্বার, আফতাব মিয়া তালুকদার, ছালিক মিয়া তালুকদার, সাজ্জাদ মিয়া তালুকদার, জহুর আলী, সিরাজুল ইসলাম, কালা মিয়া, আব্দুর রহিম, হাজী আহমদ আলী, আব্দুল লতিফ, হাফিজ আব্দুল কাইয়ূম, সাজিদ মিয়া, মুহিবুর রহমান, রাকিবুর রহমান সহ স্থানীয় লোকজন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবুল কাশেম ও পবিত্র গীতা পাঠ করেন সীতাংশু শেখর দাস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102