বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন একজন আবহাওয়াবিদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102