শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ছাতক সিমেন্ট কোম্পানি

শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর কমিটি অনুমোদিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।গত বছরের ২৩ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়।৭ সদস্য বিশিষ্ট শ্রমিক ইউনিয়নের নব গঠিত কমিটির অনুমোদন দিয়েছে সিলেটের শ্রম দপ্তর। মোঃ শাহ আলমকে সভাপতি, মোঃ মিয়া হোসেনকে কার্যকরী সভাপতি এবং মোঃ শফি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের  উপ পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে ২ বছর মেয়াদি কমিটির কার্যকাল শুরু হবে ২০২৩ সনের ১২ ফেব্রুয়ারি থেকে।
ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০  এর কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিন উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান এবং নির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102