মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে দালালের সিন্ডিকেট চলবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) দালালদের দৌড়াত্ম্য ও সিন্ডিকেট আর চলবে না। সরকারি এই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে, তাদের হাসপাতালেই রাখা হবে না। শয্যা বাড়াসহ নার্স-স্টাফদের আরও যত্নবান হওয়ার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বহুল প্রতীক্ষিত রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে। এজন্য চিকিৎসকদের সেবা বাড়ার প্রতি তাগিদ দেওয়াসহ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ গুরুত্বের কথা বললেন তিনি‌।

তিনি আরও বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না, সেদিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। শয্যাসহ এই সেবা আরও বৃদ্ধি করার জোর চেষ্টাও চলছে।

রংপুরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও সদ্য উদ্বোধন হওয়া ১০০ শয্যা বিশিষ্ট এই মা ও শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন। আমরা সে দিকেও বিশেষ নজর দিচ্ছি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102