শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুটবল খেলতে ঢাকায় আসছে রাশিয়ার মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী ২০ থেকে ২৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ইউরোপের দেশ রাশিয়া। দক্ষিণ এশিয়ার মেয়েদের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট হবে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার পৃষ্ঠপোষকতায়। তাদের অনুরোধেই রাশিয়াকে আঞ্চলিক এই টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করেছে সাফ।

শুরু থেকেই উয়েফা এই টুর্নামেন্টে রাশিয়াকে খেলানোর চেষ্টা করে আসছিল। তবে ফিফা ও উয়েফা থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় দেশটিকে অন্তর্ভূক্তির বিষয়ে সিদ্ধান্তহীনতায় ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

যদিও উয়েফা সাফকে জানিয়েছে রাশিয়া নিষিদ্ধ কেবল ফিফা ও উয়েফার টুর্নামেন্টে। এশিয়ান এই আঞ্চলিক টুর্নামেন্টে অংশ নিতে তাদের বাধা নেই। এরপর রাশিয়াকে সাফের টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করা হয়। সবকিছু ঠিক থাকলে রাশিয়ার মেয়েদের ফুটবল খেলতে দেখা যাবে ঢাকার মাঠে।

এই টুর্নামেন্টর খেলাগুলো হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে ২০ মার্চ। বাংলাদেশ ও রাশিয়া মুখোমুখি হবে ২২ মার্চ।

টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। সাফের এই টুর্নামেন্টে রাশিয়া অংশ নেওয়ায় তাদেরকেই ভাবা হচ্ছে ফেবারিট।

 

সময়সূচি

 

২০ মার্চ : নেপাল-ভারত (বিকেল ৩.১৫ মি.)

২০ মার্চ : বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা ৭.১৫ মি.)

২২ মার্চ : বাংলাদেশ-রাশিয়া (বিকেল ৩.১৫ মি.)

২২ মার্চ : ভুটান-নেপাল (সন্ধ্যা ৭.১৫ মি.)

২৪ মার্চ : রাশিয়া-ভুটান (বিকেল ৩.১৫ মি.)

২৪ মার্চ : বাংলাদেশ-ভারত (সন্ধ্যা ৭.১৫ মি)

২৬ মার্চ : ভারত-ভুটান (বিকেল ৩.১৫ মি.)

২৬ মার্চ রাশিয়া-নেপাল (সন্ধ্যা ৭.১৫ মি.)

২৮ মার্চ : বাংলাদেশ-নেপাল (বিকেল ৩.১৫ মি.)

২৮ মার্চ : রাশিয়া-ভারত (সন্ধ্যা ৭.১৫ মি.)

এস/এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102