

ফিরে এলো আবারো ফেব্রুয়ারি
“আমি কি ভুলিতে পারি”
আজো আমি বাংলায় কথা বলি ॥
পাকিস্তানি হানাদার ,
নিরীহ বাঙালীর মুখের ভাষা
কেড়ে নিতে করছে নতুন আড়ি ।
একুশে ফেব্রুয়ারি ;
ঢাকায় করলো আবার তারা
একশ চৌচল্লিশ জারি ।
এলো মেলো চারিদিকে
করছে লক্ষ কোটি গুলি ,
আমার ভাইয়ের রক্তে রাঙানো
ঢাকার অলি গলি ,
“আমি কি ভুলিতে পারি” ।
কত মায়ের কোল
পাষাণীরা করিয়াছে খালি,
দিয়ে বুলেটের গুলি,
রক্তে ভিজা আজও আছে
বাংলার অলি গলি ।
“আমি কি ভুলিতে পারি”
রেখে গেলে আজো তোরা
হৃদয়ের অনুতে দহন ,
অনল, কান্না ধরনী কাপে,
অশ্রুতে প্লাবন, বহে ধীরে ধীরে ,
চোখের জলেতে গঙ্গা বহে ।
দেখে যাও একবার
বাংলা মায়ের বুকে
আজো রহে রহে
কি আগুন দহে ।
নত শিরে চরন ধরে
ক্ষমা চাও
বাংলা মায়ের কাছে !!