শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

কালো থেকে ফর্সা হওয়ার রহস্য জানালেন কাজল

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

বলিউড অভিনেত্রী কাজল দেবগনকে সাধারণত দর্শকরা শ্যাম বর্ণ রং, কালো ভ্রু আর একগাল হাসিতে দেখে অভ্যস্ত। তার ধূসর চোখের চাহনিতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উন্মাদ! কিন্তু হঠাৎ করেই বদলে গেলেন তিনি। চেনা চেহারায় দেখা দিলো ছন্দপতন। গায়ের তামাটে রঙ চলে গেল অনেকটাই। এবিষয়ে এতদিন কিছু বলেননি কাজল। এবার মুখ খুললেন তিনি। দিলেন গায়ের রঙ বদলের ব্যাখ্যা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন কাজল। এতে দেখা যায় কালো মাস্কে মুখ ঢাকা কাজলের। তার উপরই সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন, পরনে নীল টি-শার্ট। দোকানের মধ্যে তোলা সেই ছবির ওপর অভিনেত্রী লিখেছেন, ‘তাদের জন্য, যারা প্রতিদিন জিজ্ঞাসা করেন কীভাবে এত ফরসা হলাম। এইভাবে ফরসা হয়েছি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এখন সূর্যকে পুরোপুরি দূরে রাখতে পারছেন কাজল। এ কারণে ত্বকও অনেক সুরক্ষিত। আগে রোদের মধ্যেই বেপরোয়া হয়ে ঘুরতেন। তাই ত্বক কালো হয়ে গিয়েছিল। কিন্তু অভিনেত্রীর এই যুক্তিতে কি নেটিজেনরা সন্তুষ্ট?

১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের সময়ও গায়ের রং শ্যাম বর্ণ ছিল কাজলের। তবে ২০০৬ সালে ‘ফানা’য় দেখা যায়, গায়ের রং অনেকটাই বদেলে গেছে তার। গত কয়েক দশকে অন্যতম অভিনেত্রী ছিলেন কাজল। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিলেন।

নায়িকা নিজেকে আয়নার সামনে গিয়ে নতুনভাবে আবিষ্কার করেছিলেন। জানান, ত্বকের রং নিয়েও বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তাহলে কেন হঠাৎ হীনম্মন্যতায় ভুগলেন? এ প্রশ্নে দর্শকের উদ্দেশ্যে কাজল বলেন, আগে রোদে শুট করতাম। তাই ট্যানড হয়ে যেতাম। অনেক দিন হলো গায়ে রোদ লাগে না। তাই রং ফিরে এসেছে। এছাড়া কিছু নয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102