বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে, গতকাল বৃহস্পতিবার ওই অঞ্চলের নভোসিবিস্রক শহরে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাস জানিয়েছে, এ ঘটনায় আরও তিন জন নিখোঁজ রয়েছেন। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু রয়েছে।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে কয়েকদিন আগে ঘটনাস্থলের ভবনটিতে গ্যাস রক্ষণাবেক্ষণের কাজ করা দুই ব্যক্তিকে আটক করেছে তারা।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের বিস্ফোরণে চারতলা ভবনের দুটি প্রবেশদ্বার ধসে পড়েছে, পরবর্তীতে আগুনে ৩০টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে যায়। এ ছাড়া এই ঘটনার আরও ৯ জন আহত হয়েছেন।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি বহুতল আবাসিক ভবনের অধিকাংশ বিধ্বস্ত হয়েছে, ভবনটির সামনের অংশ ধসে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে মন্ত্রণালয়টির প্রধান নভোসিবির্স্ক শহরে গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102