বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ময়মনসিংহ ও বরিশালে ১১-১৮ মার্চ আ.লীগের জনসভা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী ১১ মার্চ ময়মনসিংহ এবং ১৮ মার্চ বরিশালে জনসভা করবে আওয়ামী লীগ। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরোনো অভিজ্ঞতা থেকে বলা যায়। বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি। তারা কি করে দেশে গণতন্ত্র চায়?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক, দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। এটি বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। তারেক রহমান মানি লন্ডারিংয়ে দণ্ডিত।

তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে সরকার হটাতে। তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সবাই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102