বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বায়ুদূষণ থেকে মুক্তি পাচ্ছেনা রাজধানী আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন
আজও দূষণের শীর্ষে রয়েছে ঢাকা।

আজও দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ১৯৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে রাজধানী শহর। এ তালিকায় ১৮৫ স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।

আজ সকাল সাড়ে আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এ তথ্য।

তালিকানুযায়ী জানা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। তালিকায় ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। এরপর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের মুম্বাই, পাকিস্তানের লাহোর, ভারতের কোলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের বেইজিং এবং নেপালের কাঠমাণ্ডু।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে ১০২তম স্থানে রয়েছে নরওয়ের অসলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102