বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন রাজা চার্লসের

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন এলাকা পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের নতুন রাজা চার্লস। সেখানে তিনি বাংলাদেশের কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাজার সঙ্গে রানি ক্যামিলাও ছিলেন।

স্থানীয় সময় বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শনে গেলে রাজা চার্লস ও রানিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন বাঙালি কমিউনিটি। খবর আরব নিউজের।

এ সময় রাজা বাংলাদেশিদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের খোঁজখবর নেন। এরপর তিনি একটি মসজিদ পরিদর্শন করেন ও এর প্রঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

১৯৭৮ সালে বর্ণবাদীদের হামলায় নিহত বাংলাদেশি যুবক আলতাব আলীর স্মরণে রাজা চার্লস ওই বৃক্ষরোপণ করেন। এরপর গ্রাম-বাংলা নামে একটি রেস্তোরাঁয় রাজা ও রানি বাংলাদেশি খাবার খান।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, গত বছরের অক্টোবরে চার্লসের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পরে তা বাতিল করা হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102