রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পর্যবেক্ষেণ করবে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ

বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীন,পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রসহ নয় দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশের গণমাধ্যম পর্যবেক্ষণের ওপর ঢাকায় আজ বৈঠক করে নয় দেশের কূটনীতিকরা।

বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, এখন থেকে তা নিয়মিত পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রসহ নয় দেশ। আজ বৃহস্পতিবার দেশগুলোর প্রতিনিধিদের এক সমন্বয় সভা থেকে এ ঘোষণা আসে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রগুলো হলো কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এ সব দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা এ নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন।

মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) নামে একটি বৈশ্বিক জোটের সদস্য হিসাবে ওই নয় দেশের কূটনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বৃহস্পতিবার। মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভ ঢাকায় এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক উদ্যোগ চালুর জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার সমর্থনের জন্য বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা ঢাকার উদ্বোধনী বৈঠকে উপস্থিত হয়ে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত তাদের কাজের বর্ণনা দেন। উপস্থিত প্রতিনিধিরা গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, অনলাইন নিউজ পোর্টালের সেন্সরিং এবং সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর সাম্প্রতিক ঘটনাসহ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএফসি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করার জন্য মিডিয়া, সুশীল সমাজ, সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এখন থেকে নিয়মিত আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ।

এমএফসি’র বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি ক্রস-আঞ্চলিক অংশীদারত্ব যা অনলাইন এবং অফলাইনে গণমাধ্যমের স্বাধীনতার সমর্থনে একসঙ্গে কাজ করে। সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের নিরাপত্তাকে সমর্থন করে এবং যারা সাংবাদিকদের ক্ষতি তথা মিডিয়ার কাজকে কঠোরভাবে সঙ্কুচিত করার অপচেষ্টা চালায় তাদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে।

বিজ্ঞপ্তি মতে, ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ সারা বিশ্বের সদস্যদের নিয়ে গঠিত। এমএফসি সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশনসমূহ যে সমস্ত দেশে রয়েছে সেখানে মিডিয়া স্বাধীনতা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম এবং মিডিয়ার স্বাধীনতা রক্ষা ও অগ্রসর করার জন্য বিভিন্ন সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর।

২০১৯ সালে জুলাই মাসে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স ফর মিডিয়া ফ্রিডম এ এমএফসি প্রতিষ্ঠিত হয়। ছয়টি মহাদেশের ৫০টির বেশি রাষ্ট্র ওই কোয়ালিশনের সঙ্গে রয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102