শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ভূমিকম্প কবলিতদের মানবিক সহায়তা দিতে

তুরস্কের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
তুরস্কগামী সি-১৩০জে বিমান পরিদর্শন করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

তুরস্কে ভূমিকম্প কবলিতদের মানবিক সহায়তা দিতে ও উদ্ধার কাজ চালাতে বাংলাদেশের উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. রুহুল আমিন।

বুধবার রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আইএসপিআর জানিয়েছে, দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছে।

উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দ্বারা তুরস্কে পাঠানো জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ৮ ফেব্রুয়ারি তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে এবং তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য তুরস্কের জনগণের মাঝে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং মেডিকেল সহায়তা দেবে।

গত ০৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে বড়ধরনের ভূমিকম্প আঘাত হানে এবং এতে সহস্রাধিক নিহত, অনেকে আহত এবং প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102