বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বয়স ৩৫ হলেই করোনার টিকা নেওয়া যাবে বাংলাদেশে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: সরকার করোনা টিকা নেওয়ার ন্যুনতম বয়স ৫ বছর কমিয়েছে। এখন থেকে ৩৫ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ছিল ৪০ বছর। বৃহস্পতিবার থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে। জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102