শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

এইচএসসিতে

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবারের ফলাফলে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা।

এর আগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) ২০২২ এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। এই সংখ্যার মধ্যে ছেলেদের পাসের হার ৮৪.৫৩ এবং মেয়েদের পাসের হার ৮৭.৮৪। ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে এবারের ফলাফলে।

অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পাওয়ার ছেলেদের সংখ্যা ৮০ হাজার ৫৬১ জন এবং জিপিএ-৫ পাওয়া মেয়েদের সংখ্যা ৯৫ হাজার ৭২১ জন। এতে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা বেশি।

এ দিকে গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102