বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

পদযাত্রার নামে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পদযাত্রা কর্মসূচি থেকে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনা ঘটে তাহলে আইনিব্যবস্থা নেয়া হবে।

কর্মদিবসে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে কর্মসূচি না দেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, বিএনপির বৃহস্পতিবারের কর্মসূচি তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। কারণ পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিএনপির বৃহস্পতিবারের কর্মসূচি পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই তিন-চার কিলোমিটার পথে পদযাত্রা করলে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হবে, যা রাত ১০টা-১১টা পর্যন্ত থাকবে।

বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, ‘সড়ক বন্ধ করে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচির প্রতি পুলিশ শ্রদ্ধাশীল জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, কর্মদিবসে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কর্মসূচি না দেয়ার অনুরোধ করছি। এসব রাজনৈতিক কর্মসূচি বন্ধের দিন করার অনুরোধ জানাচ্ছি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102