মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বায়ু দূষণ বিরোধী অভিযান

২১ যানবাহনকে ৩৪ হাজার ৩ শত টাকা এবং ১৫ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বায়ু দূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বায়ুদূষণের দায়ে ঢাকায় ২১ টি যানবাহনকে ৩৪ হাজার ৩ শত টাকা এবং ১৫ টি প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা মহানগরের ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ু দূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে মোট ৭ হাজার টাকা, যাত্রাবাড়ী এলাকায় ৩টি প্রতিষ্ঠান হতে মোট ৪০ হাজার টাকা এবং শ্যামপুর এলাকায় ১০টি প্রতিষ্ঠান হতে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

যানবাহনের কালোধোঁয়া দ্বারা বায়ু দূষণের দায়ে ধানমন্ডি এলাকায় ৯টি যানবাহন হতে মোট ১৪ হাজার ৮ শত টাকা এবং শেরেবাংলা নগর এলাকায়  ১২টি যানবাহন হতে মোট ১৯ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।  ঢাকার আশেপাশে বায়ু দূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102