শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবারের শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার মধ্যে এ ঘোষণা দিয়েছেন তিনি।

এরদোগান বলেন, এই ১০ প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। খবর বিবিসির।

এছাড়া, ভূমিকম্পের ফলে বাস্তুচ্যুত মানুষদের জন্য অ্যান্টালিয়ার হোটেলগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ সহস্রাধিক।

প্রসঙ্গত, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর দেশ দুটিতে একাধিকবার আফটারশকের ঘটনা ঘটেছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102