বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

এনবিআর গত বছর ৪০ হাজার কোটি টাকা বেশি আদায় করেছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, এনবিআর ২০২১-২২ অর্থ-বছরে ২০২০-২১ অর্থ বছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা অধিক আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এমপি এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান ২০২১-২২ অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লক্ষ এক হাজার ছয়শত তেত্রিশ দশমিক ৮৪ কোটি টাকা।

এর আগের অর্থ- বছরে আদায় হয়েছে দুই লক্ষ একষট্টি হাজার ছয়শত ঊননব্বই দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থ-বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থ- বছরে রাজস্ব আদায় ৩৯,৯৪৪.৬৪ (ঊনচল্লিশ হাজার নয়শত চুয়াল্লিশ দশমিক ৬৪) কোটি টাকা বেশি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102