

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরসা, আলোকিত আগামী দিনের প্রত্যাশায়, একটি পরিষ্কার, আধ্যাত্মিক পর্যটন নগরী ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিলেট নগরী গড়ার স্বপ্নদ্রষ্টা আনোয়ারুজ্জামান চৌধুরী’কে নিয়ে রবিবার (৭ই ফেব্রুয়ারী) ২৬ টিভি অনলাইনের উদ্যোগে ভ্যার্চুয়ালি এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে টিভি উপস্থাপক আব্দুল আহাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলার এম এ রহিম সি আই পি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ ফারুক আহমদ , যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ সারব আলি, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খসরুজ্জামান, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, কেমব্রীজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,সাবেক ছাত্রনেতা মাকসুদ রহমান, এ সেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,এসেক্স আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক নির্যাতিত ছাত্রনেতা সায়েক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নজমুল, যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা নেত্রী কামরুন নাহার,মহিলার নেত্রী মাহমুদা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়ার জামান জোসনা,নিউ হাম আওয়ামী লীগ নেতা আব্দুল বাসির, যুবলীগের প্রচার সম্পাদক আয়াস আহমদ, কেমডেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, লন্ডন মহানগর যুবলীগের যুবলীগ নেতা খালেদ আহমদ শাহীন, যুক্তরাজ্য যুবলীগ নেতা জনি চৌধুরী, আওয়ামী লীগ নেতা আকবর চৌধুরী, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ , যুবলীগ নেতা তানভীর আহমদ, যুব মহিলা লীগ নেত্রী মিফাতুল নূর, লন্ডন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসির, অল্ডহাম যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাদেক আহমদ, বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, যুক্তরাজ্য যুবলীগ নেতা তানভীর আহমদ , লন্ডন আওয়ামী লীগ নেতা,সাবেক ছাত্রনেতা মামুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এমডি মইনুল হক ,সাউথ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল ফয়েজ প্রমুখ।
সর্বোশেষে মাওলানা মুফতি সৈয়দ মাহমুদ আলী সাহেবের দোয়ার মাধ্যমে সবার কাজ শেষ হয়। সভায় বক্তারা আধ্যাত্মিক পর্যটন নগরী ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিলেট নগরী গড়ার স্বপ্নদ্রষ্টা জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী’কে আসন্ন নিবাচনে সাপোর্ট করার জন্য সবাই দৃপ্ত শপথ প্রদান করেছেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম