মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আগামী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

আগামী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।

আগামী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে জানিয়ে শাহনাজ সুলতানা বলেন, আগামী দু-তিনদিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102