গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও অাধ্যাতিক সিলেটের উন্নয়নের রুপকার, ড.একে আব্দুল মোমেন ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন এর পক্ষে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কলাপাড়া, ঘাসিটোলা ও শেখঘাট এলাকায় ১৫০ পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.আর.বি বাংলাদেশী পন্য আমদানীকারক সমিতি, রিয়াদ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি টিভি’র সিনিয়র সাংবাদিক ও পরিচালক সরোয়ার আমিন বাবু, লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেটের সভাপতি মোঃ সামসুল আলম, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক সালমা বেগম সুমি, যুগ্ম-আহ্বায়ক মোঃ ফারুক মিয়া, সদস্য হাজেরা বেগম, জসিম আহমদ, শাহেল আহমেদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশন শীতের শুরু থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ করে যাচ্ছে।
শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। আসুন আমরা যার যার সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। মোমেন ফাউন্ডেশন অসহায়দের সাহায্যার্থে গঠন করা হয়েছে এবং এ সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।