শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংসদে স্বাস্থ্যমন্ত্রী, ৫টির কার্যক্রম স্থগিত ও এক

মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে মোট ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৫টি। তবে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ইতিমধ্যে ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ১টি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

স্থগিতকৃত মেডিকেল কলেজগুলো হলো- নাইটিংগেল মেডিকেল কলেজ (আশুলিয়া), নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (ঢাকা) , নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর), আইচি মেডিকেল কলেজ (উত্তরা) এবং শাহ মখদুম মেডিকেল কলেজ, (রাজশাহী)। আর অনুমোদন বাতিল হওয়া মেডিকেল কলেজটি হলো -কেয়ার মেডিকেল কলেজ- মোহম্মদপুর, ঢাকা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতয়ি পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙার এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজের কার্যক্রম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তদারকি করা হয়। একই সাথে অধিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়/মেডিকেল বিশ্ববিদ্যালয় হতেও তদারকি করা হয়।

এছাড়া, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এবং বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার মান তদারকি করা হয়। বর্ণিত বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

নিয়ন্ত্রণের অংশ হিসেবে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে না পারায় এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মোট পাঁচ টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ১টি মেডিকেল কলেজের (কেয়ার মেডিকেল কলেজ) অনুমোদন বাতিল করা হয়েছে।

ইত:পূর্বে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার প্রতি শিক্ষার্থীর জন্য পাঁচ লাখ টাকা করে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102