বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদির আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে পলকের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে (৪ ফেব্রুয়ারি) এ বৈঠক হয় বলে জানা গেছে।

এসময় তারা স্বার্থ পারস্পরিক বিষয়ে বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিং এর মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে কিভাবে এগিয়ে নেয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজের জয়ের তত্ত্বাবধানে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির গল্প তুলে ধরেন।

পলক আরো বলেন, বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। আমি আশা করি, সাইবার নিরাপত্তায় আমরা একে অপরের সঙ্গে এ সঙ্গে কাজ করবো।

সৌদি আইসিটি ভাইস মিনিস্টার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামীদিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102