শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

চলমান শ্রমবাজার সংকট সমাধান হতে পারে

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। সংগৃহীত ছবি

ঢাকায় এসেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। প্রথম বিদেশ সফরে প্রথমেই তিনি ঢাকায় এলেন।

শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার।

দুই দিনের এ সফরে আজ মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতার বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনেরা।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102