বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

কলম্বোতে মোমেন-হিনা বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

কলম্বোতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খাঁর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ টুইট করে এ তথ্য জানিয়েছেন। রাজধানীতে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী রিটুইট করেন সেটি।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার বৈঠক করেন এই দুজন। বৈঠকে তারা অর্থনীতি, বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে, রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, মোমেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক গতিশীল হওয়ায় হিনা রাব্বানি সন্তোষ প্রকাশ করে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সংযোগ জোরদারের পাশাপাশি পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলম্বো সফরে আছেন শুক্রবার থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102