বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিশুদের পদচারণায় মুখরিত বইমেলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

দুপুর ১২টা। বাবা মায়ের হাত ধরে এসেছে সোনালি। মা-বাবা দুজনের হাতেই সোনালির আবদারে কেনা বই। ছোটদের মজার মজার ধাঁধা, বিজ্ঞানের বিস্ময় ও আবিষ্কারের গল্প, ভুতুড়ে দুর্গ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, ছোটদের বিজ্ঞানের খেলা, টোনাটুনির ম্যাজিক এন্ড কালারিং বুকসহ আরও বেশ কিছু বই। এসব পেয়ে খুশিতে আপ্লুত সোনালি।

শুক্রবার (৩ জানুয়োরি) সকালের শিশুপ্রহরে সোনালির মতো সোহরাওয়ার্দী উদ্যানে শিশু চত্বরে ভিড় করেছিল আরও অনেক শিশু। তারা ছবি আঁকে, গান গায়। এই ভিড়ে শিশুদের কোলাহলে সোনালির মা ফাহিমা আবেদীন বললেন, গত দুই বছর ধরে বাচ্চারা অনেকটাই ছিল ঘরবন্দী, করোনা কাল চলে যাওয়ার পর কবে আগের মতো বইমেলা হবে এমন প্রতীক্ষায় ছিলাম। আজ এসে মনটা ভরে গেল। শীতের সকালে মিষ্টি পরিবেশে বাচ্চাদের নিয়ে এদিক সেদিক ঘুরতে পারছি।

উত্তরা থেকে আসা রাতুল সদ্য কেনা বই নিয়ে রোদে বসে পড়তে শুরু করল। জানতে চাইলে রাতুল বলল, কত্ত বড় মাঠ! এখানে এসে আমার ভালো লাগছে। এখানে বই আছে, মাঠ আছে, সিসিমপুর আছে, আরও কত কি! খেলতে পারছি। এখানে আমি সারাদিন থাকব।

একুশে বইমেলার শুরুটা শিশুদের। এ কারণে টুকরা টুকরা অনেক ছবি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মেলার মাঠজুড়ে। ছোটদের নিয়ে বড়রা দল বেঁধে অনেকেই এসেছে, সিসিমপুরেও শিশুরা দলবেধে আনন্দে হৈ চৈ আর হুল্লোড়ে মেতে আছে, তবে ‘ভিড়’ খুব একটা ছিল না।

আজ মেলা তৃতীয় দিনে এসে প্রথম সরকারি ছুটির দিন পেল। তাই প্রকাশকেরা নিয়ে রেখেছিলেন আলাদা প্রস্তুতি। জানতে চাইলে সুপ্ত পাবলিকেশনের বিক্রয়কর্মী সাগর জানালেন, ছুটির দিন ঘিরে প্রকাশকদের যেমন প্রত্যাশা থাকে, তেমনি থাকে প্রস্তুতিও। আজ মেলার প্রথম ছুটির দিন। আশা করছি, মেলায় বিপুল সমাগম ঘটবে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102