শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী জয়া আহসান

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

আগামী দুই বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান ২০২২ সাল থেকে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। পুনঃনিয়োগের পর তিনি আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে এই দুই বছরে মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

জয়া আহসান বলেছেন, আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকব।

তিনি আরও বলেন, এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে। আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, জয়া আহসান শুধু জনপ্রিয় শিল্পী নন, সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। গত ১ বছরে তার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষের কাছে বেশি করে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব। যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102