রবিবার, ১০ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

সিলেটে বিশেষায়িত শিশু হাসপাতাল হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন
সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেটে বিশেষায়িত শিশু হাসপাতাল করার উদ্যোগ নেয়া হয়েছে। করোনা মহামারির সময় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেখানে করোনা রোগীদের সেবা দেয়া হয়েছে। এখন করোনা নেই বললেই চলে। তাই হাসপাতালটিকে বিশেষায়িত শিশু হাসপাতাল করা হবে।

বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী এ সময় বলেন, অন্যান্য বিভাগের তুলনায় সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে আছে। ডাক্তারের স্বল্পতা রয়েছে। টেকনিশিয়ানের সংকট রয়েছে, তবে নার্সের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই, সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমরা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি।

মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেয়। সরকার সবাইকে বিনামূল্যে করোনা চিকিৎসা দিয়েছে। ভ্যাকসিনও দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটের বিভিন্নস্থানে ছয়টি প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, খাদিমপাড়া ইউনিয়নের দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ, বিশ্বনাথ ইউনিয়নে শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল-০৬ সিলেট অফিস ভবন নির্মাণ, সুনামগঞ্জ জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের অফিস ভবন নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট রুম স্থাপন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102