বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

জাতীয় সংসদ ভবনে

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

রাষ্ট্রপতি হামিদ একুশে বইমেলায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি, আমার রাজনীতি’ এর মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আবেদিন জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অফিস কক্ষে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102