রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বাংলা সাহিত্য পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন
বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে সাহিত্য পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় ফারুক মাহমুদ, তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার, পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে তিন লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।

      

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102