শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

উপনির্বাচন

বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান জয়ী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে আওয়ামী লীগের রিপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আজ সকাল সাড়ে আটটার দিকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদেরসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৯১ হাজার ৭৪২টি ভোট পড়ে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102