শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শান্তি সমাবেশে শেখ ফজলে শামস্ পরশ

আ’ লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন
শান্তি সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ

বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘বিএনপি নেতাদের অধিকার বা দক্ষতা নাই এই দেশ পরিচালনা করার। আপনাদের চেয়ারম্যান দুর্নীতির দায়গ্রস্থ; আপনি কার মুখপাত্র? আওয়ামী লীগ সরকারে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই।

আজ বুধবার রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ  চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘আজ যুবসমাজ ঐক্যবদ্ধ। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য রাজপথে তারা ঐক্যবদ্ধ। তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত প্রহরীর মতো রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার ক্ষমতা রাখে। বিএনপি জামায়াতের কৌশল আমাদের অত্যাচারী এবং কর্তৃত্ববাদী সরকার হিসাবে বহির্বিশ্বে উপস্থাপন করা।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘এত নমনীয়তার পরও আমরা নাকি অত্যাচারী সরকার। ওরা মিথ্যাচারী ও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বিভিন্ন রকম উসকানি দিতে চেষ্টা করবে। আমরা ওদের ফাঁদে পা দেব না। ওরা প্রতারণায় এবং প্রোপাগাণ্ডায় ভীষণ পটু। কিন্তু রাজপথে আমরা এক ইঞ্চি ও ছাড় দেব না। আমাদেরকে ব্ল্যাকমেইল করার সুযোগ দেব না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102