শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

গৌতম আদানিকে টপকে শীর্ষ ধনী মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

গৌতম আদানিকে টপকে ভারতের মধ্যে শীর্ষ ধনীর স্থান ফের দখল করলেন মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে বুধবার (১ ফেব্রুয়ারি) তিনি সবার ওপরে আছেন। খবর- হিন্দুস্তান টাইমসের।

ফোর্বসের তথ্যানুসারে, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮৪.৩ বিলিয়ন ডলার। এই সম্পদ নিয়ে তিনি শুধু ভারত নয়, পুরো এশিয়ার শীর্ষ ধনী এখন। আর পুরো বিশ্বের ধনীদের মধ্যে তিনি আছেন নবম অবস্থানে।

৮৪.১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীদের তালিকায় দশম অবস্থানে নেমে গেছেন গৌতম আদানি। হিনডেনবাগ প্রতিবেদনের জেরে গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ার দরে ধস নামে।

প্রতিবেদনের পর এক দিনেই আদানি গ্রুপের বাজার মূলধন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার কমে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102