মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

ফের বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন
ফের শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সারাদেশেই শীতের তীব্রতা বেশ কিছুদিন থাকলেও পরে তা ধীরে ধীরে কমেছে। তাই অনেকে বাদ দিয়েছেন শীতের পোশাক পরাও। এ অবস্থায় ফের শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

অধিদপ্তর বলছে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। মঙ্গলবারও ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। তবে বুধবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি বেড়ে হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান ওমর ফারুক।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102