রবিবার, ১০ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

আজও দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ নবম। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৬৯। আজ একই সময়ে এ তালিকায় দূষণে শীর্ষে অবস্থান করছে ভারতের মুম্বাই (১৮৫)। একিউআই স্কোরে আজ সকাল পৌনে নয়টায় বায়ুর মানের নিরিখে দূষিত তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চীনের উহার (১৮৪)।

১৭৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে চীনেরই আরেক শহর চেংডু। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (১৭৭) ও কাজাখস্তানের আস্তানা (১৭৬)। ঢাকায় গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন রাজধানীবাসী।

গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102