বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

আগে ‘ভাল্লাগে’, এখন ‘আইলসা লাগে’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

দেশের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায় ‘ভাল্লাগে’ গানটি। এর গায়িকা সুমি শবনম। এবার এই গায়িকা প্রকাশ করলেন তার নতুন গান ‘আইলসা লাগে’। আগের গানের মতো এবারের গানটিতেও মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গে আছেন মডেল-অভিনেত্রী শায়লা সাথী।

গানটি প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘“ভাল্লাগে” গানটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করি, আগের মতই নতুন গানটি সবার ভালো লাগবে।

গানের মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি।

‘আইলসা লাগে’ গানের কথা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীতে ছিলেন সজিব দাস। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি,বিজয়, আশরাফুলসহ আরও অনেকে। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

গতকাল সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটি প্রকাশ হয় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102