

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ জানিয়েছেন, ইইউর সদরদপ্তরের পাশে শুম্যান মেট্রো স্টেশনে এ হামলা চালানো হয়। তবে সমন্বিত পুলিশি পদক্ষেপের কারণে খুব দ্রুত সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনায় তদন্ত চলছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। পুলিশ জানত যে তার মানসিক অসুস্থতা রয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম