শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বাংলাদেশে ২৭ ফেব্রুয়ারি

ঢাকায় দূতাবাস খুলছে আর্জেন্টিনা

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

১৭ হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খুলছে আগামী ২৭ ফেব্রুয়ারি। এজন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (৩০ জানুয়ারি) ঢাকায় আসছেন।

জানা যায়, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস একসময় ছিল। ১৯৭৮ সালে ঢাকায় দূতাবাস বন্ধ করে দেশটি।

সম্প্রতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখেছে দেশটির মানুষ। তারপরই দেশটি বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102